ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৬ বিকাল ৫:৪১

ফটিকছড়ির ভূজপুর থানাধীন রিয়াজুল জান্নাহ জামে মসজিদ প্রাঙ্গণে যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আজিমুশশান মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস ও আগমন বার্তা স্মরণ করে আয়োজিত এই মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পশ্চিম সিংহরিয়া ঈমাম হোসাইন কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি অ্যাডভোকেট আয়ুব আলীর সভাপতিত্বে এবং ঈদগাহের সাধারণ সম্পাদক ও সার্ভেয়ার তারেক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট আলেমদ্বীন হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নুরী (ম., জি., আ.), যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন—আনজুমান রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশ-এর। এছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ধর্মীয় আলোচনা তুলে ধরেন রিয়াজুল জান্নাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মফিজুর রহমান কাদেরী।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং রিয়াজুল জান্নাহ জামে মসজিদ ও পশ্চিম সিংহরিয়া ঈমাম হোসাইন কেন্দ্রীয় ঈদগাহের সুযোগ্য প্রতিষ্ঠাতা আলহাজ্ব জামাল উদ্দীন সিকদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন।

মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য কর্মময় জীবন, সিরাত এবং তাঁর সুমহান আদর্শের ওপর বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির জন্য প্রিয় নবী (সা.)-এর সুন্নাহ ও সুমহান আদর্শ অনুসরণ করার কোনো বিকল্প নেই।

আলোচনা সভা শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে মাহফিলে যোগ দিতে আসা হাজার হাজার আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীপ্রেমিক আশেকে রাসূলদের মাঝে ঐতিহ্যগতভাবে রাতের খাবার পরিবেশন করা হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা