মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
যশোরের অভয়নগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি যানজট, সড়ক দখল, চাঁদাবাজি, বাল্যবিবাহ, মাদক, গরু চুরি ও ভেজাল খাবার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ এলাকা এবং নওয়াপাড়া বাজারের বিভিন্ন সড়ক যানজট ও অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চাঁদাবাজি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে প্রশাসনকে সম্মিলিতভাবে সহযোগিতা করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া উপজেলার প্রত্যন্ত এলাকায় গরু চুরি ঠেকাতে পুলিশের টহল জোরদার, ভৈরব নদীর তীরবর্তী পৌরসভার ওয়াকওয়ে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা এবং হোটেল-মিষ্টান্ন ভান্ডারে মিষ্টিজাতীয় খাবারের মান নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের কার্যক্রমও অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলীমুর রাজীব, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পিএনও) সাইফুল ইসলাম, নওয়াপাড়া সার, সিমেন্ট ও কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাদেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা ও নাগরিকসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা