ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৭-৮-২০২৬ বিকাল ৫:৪৪

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- রসপুর (শিমুলতলী) গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জিসান উন নবী (৯) এবং একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. তাওহিদ ইসলাম (৭)।
ধামইরহাট থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জিসান উন নবী ও তাওহিদ ইসলাম একই সঙ্গে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে রসপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর খালের পানিতে খেলতে যায়। একপর্যায়ে শিশু দুজনকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনাস্থলে মাছ ধরতে আসা স্থানীয় বাসিন্দা মো. মোশাররফ হোসেন নদীর পাশে খালের পানিতে শিশু দুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয় লোকজন ও শিশু দুটির অভিভাবকরা তাদের উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই গ্রামের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান