সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিরপরাধ জৈনপুর এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় নারী-পুরুষ। এসময় জৈনপুর এলাকাবাসী তাদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবি জানান। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকাবাসীর উদ্যোগে সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ও এসআই হারুনের অপসারণের দাবি জানান। তাদের অভিযোগ, জৈনপুর এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে এখনো মামলা নেওয়া হয়নি। উল্টো তদন্তের নামে স্থানীয়দের হয়রানি করা হচ্ছে।
এলাকাবাসী জানান, জৈনপুর এলাকায় আর অ্যান্ড এইচ-জৈনপুর সড়ক ভায়া পিরোজপুর ইউপি কার্যালয় সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত সড়কটি দিয়ে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন চলাচল করছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন ও ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কার্যকর কোনো ব্যবস্থা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ২০ আগস্ট সড়কটি রক্ষায় ভারী যানবাহন চলাচলে বাধা দিলে কোম্পানির লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ সাতজন আহত হন। পরে কোম্পানির পক্ষ থেকে করা মামলায় হামলায় আহত ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরদেরও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, হামলার ঘটনায় তারা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও এখন পর্যন্ত তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। বরং পুলিশি তদন্তের নামে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ও এসআই হারুনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। মানববন্ধন থেকে হামলার সুষ্ঠ তদন্ত ও বিচার, এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার অপসারণ এবং জৈনপুর সড়কটি রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার