নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; দেশ হবে জনতার"— এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আবহে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় নড়াইল শহরের শেখ রিজেন্সী কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে কমিউনিটি সেন্টারের হলরুমে জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নূর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট খালিদ হোসেন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবালসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিবেশ, কৃষক, শ্রমজীবী, তরুণ ও যুবসমাজের অধিকার রক্ষার বিষয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা বলেন, গণমানুষের অধিকার রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দুর্নীতি, বৈষম্য ও জবাবদিহিহীনতার বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে। সাধারণ মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অচিরেই সর্বস্তরের সাধারণ জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার