সাহিত্যচর্চায় নতুন সংযোজন, চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন
বাগেরহাটের চিতলমারীতে সাহিত্যচর্চার নতুন সংযোজন হিসেবে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) শহীদ মিনার রোডের মেট্রো ফার্নিচারে চিতলমারী উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সাবেক প্রভাষক সুরঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পাশাপাশি উপস্থিত সবাইকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র প্রকাশক ও সম্পাদক পংকজ মন্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী যুবদলের সদস্যসচিব শেখ আসাদুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিতলমারী এস এম স্কুলের শিক্ষক হাফিজুর রহমান।
স্থানীয় সাংবাদিক, গুণীজন, ছড়াকার, আবৃত্তিকার ও লেখকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত সাহিত্যিক মিলনমেলায় রূপ নেয়। আয়োজকরা জানান, স্থানীয় সাহিত্যিকদের সৃজনশীল কাজকে পাঠকের কাছে তুলে ধরার পাশাপাশি নতুন লেখকদের উৎসাহিত করাই এ প্রকাশনার অন্যতম লক্ষ্য।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ