তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে এক ভূমিহীন ব্যক্তির দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ির জায়গা জোরপূর্বক দখল, অকথ্য ভাষায় গালিগালাজ এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে প্রতিকার এবং আইনগত সুব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভূমিহীন কামাল হোসেন (৫৬)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন— উপজেলার মাকড়শোন গ্রামের মান্নান (৬০), আমিরুল (৫০), সিরাজ (৫৮) এবং শফি (৪৫)।
অভিযোগপত্র ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, তাড়াশ থানাধীন মাকড়শোন মৌজায় আনুমানিক ২০ শতাংশ খাসিয়া জায়গায় ভুক্তভোগী কামাল হোসেন তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে অত্র বসতবাড়ির জায়গা থেকে ভুক্তভোগীকে জোরপূর্বক উচ্ছেদ করে জায়গাটি বেদখল করার পাঁয়তারা চালিয়ে আসছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও ঝামেলা চলে আসছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে বাঁশের লাঠি ও কাঠের বাটাম নিয়ে ভুক্তভোগীর বসতবাড়ি ঘিরে ফেলে এবং মূল ঘরের সীমানা ঘেঁষে জোরপূর্বক বেড়া দিতে শুরু করে। এসময় ভুক্তভোগী কামাল হোসেন ঘটনা দেখে তাদের বেড়া দিতে নিষেধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে জায়গা ছেড়ে চলে যেতে বলে।
একপর্যায়ে ভুক্তভোগী গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা আরও উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র উঁচিয়ে তাকে মারার উদ্দেশ্যে তেড়ে আসে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় সানোয়ার, আনিছসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে বিবাদীরা ভুক্তভোগী ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে সরে যায়।
ভুক্তভোগী কামাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, "আমি একজন ভূমিহীন লোক। সামান্য মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নেওয়ার জন্য তারা আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে। ভবিষ্যতে আমি বা আমার পরিবার ওই জায়গায় গেলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে শঙ্কায় আছি।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সুরক্ষার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।
এমএসএম / এমএসএম
লাকসামে জগন্নাথ বাড়িতে ৫ দিনব্যাপী ঝুলন যাত্রা উৎসব সমাপনী অনুষ্ঠিত
কাপ্তাইয়ের বিদ্যুতে শহর ঝলমলে, অথচ কেন্দ্রের পাশের গ্রাম ‘কলাবুনিয়া পাড়া’ ৬০ বছর ধরে অন্ধকারে
বন্ধক রাখা স্বর্ণ ফেরত না দিয়ে পালানো সেই পিন্টু দাসসহ পরিবারের ৪ জন উদ্ধার
কালিহাতীতে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহতদের ৭ জনের জানাজা অনুষ্ঠিত
জুলাইয়ের ঘটনাপ্রবাহ নিয়ে পটিয়ায় ‘জুলাইকে জানি’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
থানায় লালন-পালন হওয়া সেই ৫ গরু ও জন্ম নেওয়া বাছুর উঠছে প্রকাশ্যে নিলামে
তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
সাহিত্যচর্চায় নতুন সংযোজন, চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন
জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
Link Copied