ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

থানায় লালন-পালন হওয়া সেই ৫ গরু ও জন্ম নেওয়া বাছুর উঠছে প্রকাশ্যে নিলামে


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৬ দুপুর ১:৫

নওগাঁর রাণীনগর থানা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া গরু ও পরবর্তী গরু জন্ম নেওয়া বাছুরসহ মোট ৬টি গরু আদালত থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট (রবিবার) বিকেল ৩টায় রাণীনগর থানা প্রাঙ্গণে এই নিলাম অনুষ্ঠিত হবে।

গত জুলাই মাসে নওগাঁর রাণীনগর, আত্রাই, বদলগাছি ও মহাদেবপুর উপজেলার কয়েকটি স্থানে ডাকাতির ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপারের নির্দেশে ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে অভিযান চালিয়ে আসলাম নামে এক কুখ্যাত গরু চোরকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যে নাটোরের সিংড়া উপজেলার অসিতের বাড়ি থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।উদ্ধারের পর প্রকৃত মালিক না পাওয়ায় আদালতের নির্দেশে গরুগুলোকে রাণীনগর থানা প্রাঙ্গণে রাখা হয়।

রাণীনগর থানার ওসি মোঃ জাকারিয়া মন্ডলের তত্ত্বাবধানে এক মাসেরও বেশি সময় ধরে চুক্তিভিত্তিক একজন কর্মী দিয়ে গরুগুলোর লালন-পালন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল। 

উদ্ধার করা গরুগুলোর একটি গর্ভবতী ছিল এবং সম্প্রতি থানা প্রাঙ্গণেই সেটি একটি এঁড়ে বাছুরের জন্ম দেয়। ঘটনাটি এলাকায় বেশ সাড়া ফেলে।তারিখ ও সময়: ৩০ আগস্ট (রবিবার), বিকেল ৩:০০ টা ​মোট গরুর সংখ্যা: ৬টি (উদ্ধার হওয়া ৫টি ও নবজাতক ১টি বাছুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-০১, নওগাঁ।

​নিলাম বিক্রয় কমিটির সদস্য সচিব ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শর্তসাপেক্ষে আগ্রহী যেকোনো ব্যক্তি এই উন্মুক্ত নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে