জুলাইয়ের ঘটনাপ্রবাহ নিয়ে পটিয়ায় ‘জুলাইকে জানি’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রামের পটিয়ায় ‘জুলাইকে জানি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ, পটিয়া, চট্টগ্রাম-এর আয়োজনে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গুরুত্বপূর্ণ ঘটনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। শিক্ষার্থীরা আগ্রহ ও উৎসাহের সঙ্গে কুইজে অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী মুশফিকুর রাইয়ান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। কুইজে অংশ নেওয়ার মাধ্যমে জুলাইয়ের ঘটনাগুলো সম্পর্কে আরও অনেক কিছু জানতে পেরেছি। ভবিষ্যতেও এমন আয়োজন হলে আমরা আরও আগ্রহ নিয়ে অংশগ্রহণ করব।"
পরীক্ষার কেন্দ্রে আসা একজন অভিভাবক বলেন, “এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের ইতিহাসের সঙ্গে পরিচিত করতে এমন কুইজ প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এতে তাদের জ্ঞান ও দেশ সম্পর্কে সচেতনতা দুটোই বাড়বে।”
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের এ বিষয়ে জানার আগ্রহ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার