ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কালিহাতীতে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের


এনায়েত করিম, কালিহাতী photo এনায়েত করিম, কালিহাতী
প্রকাশিত: ২৮-৮-২০২৬ দুপুর ১:৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ গ্রামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী।

হুমকির শিকার সাংবাদিক এনায়েত করিম জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা-এর টাঙ্গাইল প্রতিনিধি এবং জাতীয় দৈনিক সকালের সময়-এর কালিহাতী প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা যায়, আউলিয়াবাদ গ্রামের কুদুমিয়ার ছেলে আরিফ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বেচাকেনার অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকার বিভিন্ন স্থানে বসে মাদক সেবন করেন। এ নিয়ে অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সাংবাদিক এনায়েত করিম অভিযোগ করেন, গত ২৭ আগস্ট আরিফ হোসেনকে মাদক সেবনের বিষয়ে সতর্ক ও হুঁশিয়ার করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেন।

এনায়েত করিমের দাবি, এ সময় আরিফ হোসেন তাকে উদ্দেশ করে বলেন, “তোকে মেরে ফেলা হবে। আমাকে জেলে দিলেও জেল থেকে বের হয়ে তোকে মেরে ফেলব।”

হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে সাংবাদিক এনায়েত করিম বিষয়টি কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকীর মুঠোফোনে অবহিত করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “বিষয়টি আমাকে জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল দ্রুত ঘটনাটি তদন্ত করে হুমকির অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি

পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন

নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২