ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বড়লেখা সীমান্তে অস্র,গুলিসহ ভারতীয় নাগরিক আটক


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৬ দুপুর ৩:২২

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্তে বলাই দাস নামে এক ভারতীয় চোরাকারবারি দলের সদস্যকে অভিযানে আহত অবস্থায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। অভিযানের বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছে চোরাকারবারীরা। এসময় বিজিবির পাল্টা গুলিতে বলাই দাস নামে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অভিযান পরিচালনা করে। শুক্রবার (২৮ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় একটি চোরাকারবারি দল উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলিবর্ষণ করে। চোরাকারবারি দলের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক (চোরাকারবারি) বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিয়ানীবাজার ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, অভিযানে আটক বলাই দাস বিজিবির হেফাজতে চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলমান।
তিনি আরও বলেস, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান