ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে কথিত মাদক ব্যবসায়ী ও অনলাইন ক্যাসিনো কারবারি শিপন রহমানকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেওয়ানের খামার এলাকার বিস্তীর্ণ ধানক্ষেত ও সুপারিবাগানকে ঘিরে বেশ কিছুদিন ধরে একটি চিহ্নিত চক্র মাদক সেবন ও কেনাবেচা করে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। এলাকাটির চারপাশে খোলা মাঠ ও ধানক্ষেত থাকায় পুলিশের উপস্থিতি দূর থেকেই টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হতো। এ কারণে তাদের গ্রেপ্তারে কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের দাবি, অভিযানের অংশ হিসেবে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে ওই এলাকায় অবস্থান নিয়ে নজরদারি করা হয়। পরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিন অভিযান পরিচালনা করেন। অভিযানের শুরুতে দেওয়ানের খামার এলাকা থেকে তিনজনকে কয়েক পিস ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত মাদক ও অনলাইন ক্যাসিনো কারবারি শিপন রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে শিপন রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, শিপন রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি অনলাইন ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি একটি অনলাইন ক্যাসিনো ওয়েবসাইটে জ্যাকপট পাওয়ার মাধ্যমে তিনি প্রায় ১২ লাখ টাকা অবৈধভাবে আয় করেছেন বলেও পুলিশ দাবি করেছে। তবে এ সংক্রান্ত অভিযোগের বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন-২০২৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এবিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “শিপন রহমান (৩৩) ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়া/ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত বলে আমাদের কাছে তথ্য ছিল। তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তার তিন সহযোগীসহ তাকে মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।” তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে উপজেলার মাদক কারবারি এবং অনলাইন জুয়া বা ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—১. মো. শিপন রহমান (৩৩) — পিতা: তোফাজ্জল হোসেন, সাং: দেওয়ানের খামার, থানা: ভূরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম।২. মো. শাকিল বাবু (১৯) — পিতা: মো. মোজাহার আলী, সাং: দেওয়ানের খামার, থানা: ভূরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম।৩. মো. হাসিবুল ইসলাম (৩২) — পিতা: মো. অপু শেখ, সাং: দেওয়ানের খামার, থানা: ভূরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম।৪. মো. শাকিল আহম্মেদ (১৬) — পিতা: আলম মিয়া, সাং: দেওয়ানের খামার, থানা: ভূরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা, স্মার্টফোন ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামীদের আজ শুক্রবার (২৮আগষ্ঠ) কুড়িগ্রাম জেলা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার