ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৬ দুপুর ৩:২৬

প্রায় ৩ দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রি বাষিক (২০২৬-২৮)নির্বাচন অনুষ্ঠিত হয়েছে.। নির্বাচনে ভাইস  চেয়ারম্যান, সেক্রেটারি সহ সদস্য পদে বিএনপি সমর্থিত শামসুল -মোস্তফা পরিষদ এর প্রার্থীরা জয় পেয়েছেন। 
বৃহস্পতিবার (২৭আগস্ট) কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ভবনে সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ  শেষ রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন । 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে দুটি প্যানেলে মোট ১৩ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বিএনপি সমর্থিত শামসুল- মোস্তফা পরিষদ থেকে সাতজন প্রার্থী অংশ নেন। অপরদিকে চারজন প্রার্থী পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তাদের কোন আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। 

ঘোষিত ফলাফলে ভাইস  চেয়ারম্যান পদে বিএনপি শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী জামায়েত হোসেন চৌধুরী পেয়েছেন ২৫ ভোট। সেক্রেটারি পদে মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার  প্রতিদ্বন্দ্বী মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট। সদস্য পদে বিএনপির সমর্থিত অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ৪৩১, শফিকুল ইসলাম বেবু ৪২৭, কফিল উদ্দিন আহমেদ ৪২৪,জহুরুল আলম ৪২৬ ও হাসান জুবায়ের হিমেল   সর্বোচ্চ ৪৩৩ ভোট পেয়েছেন। 

অপর দিকে মাসুম মিয়া ৩৬ মাহমুদুল হাসান জুয়েল ২৪ এবং স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান ১৬ ও নাহিদ হাসান ২৮ ভোট পেয়েছেন । নির্বাচনে বিজয়ী সেক্রেটারি  ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, দীর্ঘ ৩০ বছর পর রেড ক্রিসেন্ট কুড়িগ্রা,ম ইউনিটের নির্বাচন হওয়ায় সদস্যদের মাঝে উৎসাহ দেখা গেছে। 

 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির  কুড়িগ্রাম ইউনিটের কার্য নির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত সদস্য হাসান জুবায়ের   হিমেল বলেন, নির্বাচনে সদস্যরা  শামসুল ও মোস্তফা প্যানেলের পুতি যে আস্তা  সমর্থনও ভালোবাসা দিয়েছেনআমরা তাদের প্রতি  কৃতজ্ঞ। তাদের মর্যাদা রাখতে আমাদের শামসুল- মোস্তফা প্যানেল দায়িত্বশীলতার সাথে কাজ করবেন। মানবিক কার্যক্রম কে আরো গতিশীল করে দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়াই হবে নতুন পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য। 

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড.মো:আনোয়ার হোসেন মন্ডল বলেন, সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচনী পরিবেশ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে। 

প্রায়  ৩০ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কিরে রেড ক্রিসেন্ট সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহও উৎসাহ  দেখা যায়। রাতে ফল ঘোষণার পরপরই বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়।  নতুন কার্যনির্বাহী পরিষদ রেড ক্রিসেন্টের  মানবিক ও সামাজিক কার্যক্রম জোরদার করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন সকল সদস্যরা 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান