সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ ২জনকে আটক করা হয়েছে। জানা যায় চোরাচালানের মাধ্যমে ভারত হইতে অবৈধভাবে আনয়ন করা মোট ৩ হাজার ৮৫০ কেজি/প্যাকেট ফুচকাসহ ভারতীয় মালামাল পরিবহন কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ জব্দ করা হয়। জানা যায় ২৮ আগষ্ট ২০২৬ইং রোজ শুক্রবার সকাল সাড়ে ৭টায়। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ বাজারের বিশ্বম্ভরপুর-টু- সুনামগঞ্জ গামী মেইন রোডে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মাহমুদুল হাসান, এএসআই/খাদেমুল ইসলাম, কনেস্টবল ফরিদ মিয়া, দিপক মুন্ডা, মোশারফ হোসেনসহ বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় বিপুলসংখ্যক মালামালসহ ২জনকে আটক করেন। আসামীরা হল ১। আরিফ শেখ(৩৪), পিতা-শেখ মোঃ ফারুক, সাং-বেতুয়া বাড়ী সড়ক, পশ্চিম গোয়ালচামাত, ডাক -শ্রীঅঙ্গন, ২। জিহাদ ফাকির(৩৪), পিতা-আব্দুল করিম ফকির, সাং-সুফী আঃ বাড়ী সড়ক, পশ্চিম খাবাসপুর, উভয় থানা-ফরিদপুর সদর, জেলা-ফরিদপুর। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হইতে ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা জব্দ করা হয়। ১১০টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় ফুচকা পাওয়া যায়। ফুচকার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৪০,হাজার টাকা এবং চোরাচালান পন্য পরিবহন কাজে ব্যবহৃত ০১টি কাভার্ডভ্যান, যার রেজি নং- ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮, যাহার মূল্য=৫০ লক্ষ টাকা। সর্বমোট জব্দকৃত আলামতের মূল্য ৬৫ লক্ষ ৪০ হাজার টাকা। জব্দকৃত মালামাল সহ সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার