আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ
বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জমিতে রাতের বেলা প্রতিপক্ষের বিরুদ্ধে ৬০ হাজার টাকা মূল্যের রোপনকৃত ধান গাছ ও চারা বিনষ্ট করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৫ আগষ্ট) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই জমির মালিক দাবীদার ক্ষতিগ্রস্থ দত্তবাড়িয়া গ্রামের নওমুসলিম হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ একই গ্রামের ৮জনকে প্রতিপক্ষ করে গত বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানাযায়, আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গ্রামের নওমুসলিম হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ একই গ্রামের এনামুল করিম সহ তার লোকজনের মধ্যে জমি নিয়ে বিবাদ ও আদালতে মোকদ্দমা রয়েছে। ওই জমিতে নওমুসলিম হাছান সরদার চলতি মৌসুমে রোপা আমন ধান রোপন করে ও কিছু ধানের চারা জমিতে রেখে দেয়। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রতিপক্ষরা বিবাদমান জমির মধ্যে ৪০শতক জমিতে অনাধিকার প্রবেশ করে রোপন করা ধান গাছ ও কিছু পরিমান ধানের চারা জমিতেই বিনষ্ট করে। যার ক্ষতির পরিমান ৬০ হাজার টাকা বলে দাবী করা হয়। প্রতিপক্ষ শাকিল সরদার বিবাদমান জমিতে আদালতের নিষেধাঞ্জা ছিল বলে নিশ্চিত করে জানায়, বিবাদমান জমিতে কে ধান রোপন করেছে বা ধানের গাছ ও চারা বিনষ্ট করেছে তা আমার জানা নেই। অভিযোগকারি নওমুসলিম হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ জানায়, নিজেই কিছু জমিতে ধান রোপন করি ও চারা রেখে দেই। কিন্ত রাতের আধারে লাগানো রোপনকৃত ধানগাছ ও চারা বিনষ্ট করে প্রতিপক্ষরা। ঘটনা তদন্তকারি আদমদীঘি থানা উপ পরিদর্শক আব্দুল রহমান জানায়, বিবাদমান ওই জমিতে আদালতের নিষেধাঞ্জা রয়েছে। তারপর কেউ ধান গাছ ও চারা বিনষ্ট করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি
*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড