ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৬ বিকাল ৬:১১

পটুয়াখালীর বাউফলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে এক ডিলারসহ তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বগা বন্দর এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু এই অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা ঝুলিয়ে না রাখার দায়ে বগা বন্দরের অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আঁখি এন্টারপ্রাইজ’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে খুচরা বিক্রেতা রশিদ খান ও কবির হোসেনকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত জানায়, বাজারে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো সংকট নেই। অথচ একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের কাছে চড়া দামে সার বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ার পর 'ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'-এর সংশ্লিষ্ট ধারায় এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সারের সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের হাতেনাতে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত দামের চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। সাধারণ কৃষক যেন প্রতারিত না হন, সে লক্ষ্যে বাজার মনিটরিং ও এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান