পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
এক রাতেই পাশাপাশি দুই বাড়ি থেকে চুরি হয়েছে দুটি সিএনজি অটোরিকশা। মাত্র ১০০ গজের ব্যবধানে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া সিএনজি দুটির মালিক মো. কাইছার ও মো. ফরিদ। তারা বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ির সামনে ও উঠানে সিএনজি রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, দুটির কোনোটিই আর সেখানে নেই।
স্থানীয়রা জানান, ভোরের দিকে ওই এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তিকে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ কারণে সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে সিএনজি দুটি চুরি করেছে বলে ধারণা করছেন তারা।
সিএনজি চালক কাইছার বলেন, শুক্রবার সকালে গাড়িতে গ্যাস নেওয়ার কথা ছিল। তাই বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরে সিএনজি রেখে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন গাড়িটি নেই। প্রায় এক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে সিএনজিটি কিনেছিলেন তিনি। গাড়িটি হারিয়ে এখন তিনি দিশেহারা।
অন্য চালক ফরিদ বলেন, সিএনজিটি বাড়ির উঠানে রেখে ঘুমিয়েছিলেন। নিরাপত্তার জন্য শিকল দিয়ে চারটি তালা লাগানো ছিল। কিন্তু সকালে উঠে দেখেন তালাগুলো কেটে সিএনজিটি নিয়ে গেছে চোরেরা।
খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার