ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৮-৮-২০২৬ বিকাল ৬:১২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেছেন, জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সমর্থকদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার বিকেলে জয়পুরহাট শহরের মাদ্রাসাপাড়া এলাকার ‘এসো কার্নিভাল’-এ জেলা বিএনপির উদ্যোগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন  জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন   জেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাবসহ জেলা বিএনপির সদস্যবৃন্দ, পাঁচ থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল, প্রার্থী-সমর্থকদের সমন্বয় এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার