ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৮-৮-২০২৬ বিকাল ৬:১৩

নড়াইলের নড়াগাতী থানার চরবল্লাহাটি দক্ষিণ পাড়া কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৮ আগস্ট) জুম্মার নামাজের পর কবরস্থানের পাশে শতাধিক মুসল্লি এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কবরস্থানের পশ্চিম পাশে এওয়াজ সূত্রে ৩ শতক জমি পেয়ে কবুর শেখ সেখানে বসবাস করে আসছেন। তবে বর্তমানে তিনি কবরস্থানের জায়গাসহ মোট প্রায় ১০ শতক জমি জোরপূর্বক ভোগদখল করছেন।

বক্তারা আরও বলেন, কবরস্থানের জায়গা ছেড়ে দেওয়ার জন্য কবুর শেখকে অনুরোধ করা হলেও তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আপসের মাধ্যমে জায়গা ছেড়ে না দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন চরবল্লাহাটি দক্ষিণ পাড়া জামে মসজিদ, ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, মো. রমজান মোল্যা, মনির মোল্যা, কালাম মোল্যা, ওয়ার্ড সদস্য কাজল মোল্যা, কাবুল ফকিরসহ স্থানীয়রা।

অভিযুক্ত কবুর শেখ ওই গ্রামের মৃত বারিক শেখের ছেলে। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং এ বিসয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান