ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৬ বিকাল ৬:১৪

নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় মিলন উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে প্রথম স্ত্রীকে গোপনে তালাক দেওয়ার পর দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গত রোববার গভীর রাতে উপজেলার হাঁসমারী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে গুরুদাসপুর থানা পুলিশ। পরদিন সোমবার তাঁকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার নথি ও বাদীপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনার চাটমোহরের বাসিন্দা নুসরাত জাহান পাবনা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি ৪ নং আদালতে স্বামী মিলন উদ্দিন, তাঁর বাবা আকরাম হোসেন ও মা মর্জিনা খাতুনকে আসামি করে মামলা  দায়ের করেন। মামলা নং সিআর ৪০২/২৬ (চাটমোহর)। অভিযুক্তদের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার হাঁসমারী গ্রামে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৫ নভেম্বর দুই লাখ টাকা দেনমোহরে মিলন উদ্দিনের সঙ্গে নুসরাত জাহান এর বিয়ে হয়। দেনমোহর ছাড়াও নুসরাতের পরিবার একটি পালসার মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন সামগ্রী ছেলের পরিবারকে দেন। বিয়ের কিছুদিন পর স্বামী মিলন ও তাঁর পরিবারের সদস্যরা আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন।  যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে নুসরাতকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে চলতি বছরের মে মাসের ৩০ তারিখে তাঁকে বাবার বাড়িতে রেখে আসেন স্বামী মিলন। সেই সাথে তাকে বলা হয় নুসরাতের পরিবার যদি ৫ লাখ টাকা যৌতুন না দেয় তাহলে তাদের আর স্বামী-স্ত্রীর সমপর্ক থাকবে না। এর পর জুলাই মাসের ১৮ তরিখে স্বামী মিলন কাউকে না বলে গোপনে স্ত্রীকে তালাক দেন। এরপর বাধ্য হয়ে সুষ্ঠ বিচার দাবী করে জুলাই মাসের ২৮ তারিখে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় জেলা পাবনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আদালতের মামলার পরোয়ানার ভিত্তিতে মিলন উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচার প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান