ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৮-৮-২০২৬ বিকাল ৬:১৫

নেত্রকোণার মদনে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের এক অফিস সহায়িকাকে ধর্ষণ ও বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ উঠেছে একই কলেজের কেরানি রুবেল মিয়ার(৪০)বিরুদ্ধে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ভুক্তভোগী অফিস সহায়িকার অভিযোগ,গত ১০ আগস্ট দুপুর সোয়া ১টার দিকে তাকে কলেজ ভবনের তৃতীয় তলায় ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়,কেরানি রুবেল মিয়া দীর্ঘদিন ধরে ওই নারীকে বিয়ের প্রস্তাব ও নানা ধরনের প্রলোভন দিয়ে আসছিলেন। একপর্যায়ে বিয়ের আশ্বাসে তাদের মধ্যে প্রায় ৩ বছর ধরে সম্পর্ক চলছিল বলে দাবি করেন ভুক্তভোগী।
অভিযোগ কারি বলেন,বিয়ের কথা বলে রুবেল মিয়া তার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে একটি মোটরসাইকেল কিনেছেন। এছাড়া বাসা করার কথা বলে সোনালী ব্যাংক থেকে ৮ লাখ ৭০ হাজার টাকা ঋণ তুলতেও তাকে রাজি করানো হয়েছে। ওই ঋণের গ্যারান্টারও ছিলেন কেরানি রুবেল মিয়া। টাকা নেওয়ার পর তিনি বিয়ের বিষয়ে নানা টালবাহানা করতে থাকেন বলে অভিযোগ করেন ওই নারী। তিনি আরও অভিযোগ করে বলেন গত ১০ আগস্ট কলেজের তৃতীয় তলায় ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের বিষয়টি  জানাজানি হলে স্থানীয় কয়েকজন তাদের আটক করে কলেজের একটি কক্ষে আটক রাখেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেরানি রুবেল মিয়া বলেন,“বিষয়টি কলেজের প্রিন্সিপাল স্যারসহ অন্যরা মিলে সমাধান করে দিয়েছেন। এখন কেন অভিযোগ দেওয়া হচ্ছে, তা আমার বোধগম্য নয়।”
অভিযোগকারী বলেন“আমি ২৭ বছর ধরে এই কলেজে সুনামের সঙ্গে চাকরি করছি। বিয়ের প্রলোভন দেখিয়ে আমার জমানো ২ লাখ টাকা এবং ব্যাংক ঋণের ৮ লাখ ৭০ হাজার টাকা রুবেল নিয়ে এখন আমার সাথে প্রতারণা করছেন। প্রয়োজনে আমি আদালতে মামলা করব।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শ্রী বিধান মিত্র জানান,ঘটনার পরপরই প্রভাষক আতিকুর রহমান পলাশকে আহ্বায়ক করে তিন সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মদন থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন করিম বলেন,এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান