ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২৮-৮-২০২৬ বিকাল ৬:১৬
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মজুদ করা ৭২ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ব্যবসায়ী মো. দুলাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের কক্কুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানাবা আসমা-উল হুসনা। অভিযানে দুলাল মিয়ার গুদাম থেকে ৬৪ বস্তা ডিএপি ও ৮ বস্তা ইউরিয়াসহ মোট ৭২ বস্তা সার জব্দ করা হয়।
পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী দুলাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় ইউপি সদস্য, বিএনপির নেতাকর্মী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জব্দ করা ৭২ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বগারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে এক বস্তা করে সার দেওয়া হয়।
এ সময় কৃষি উপসহকারী কর্মকর্তা মো. আরাফাত হোসেন, স্থানীয় ইউপি সদস্য, বিএনপির নেতাকর্মী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানাবা আসমা-উল হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেন, সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে সার বিক্রি ও মজুদের বিষয়ে নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান