হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
বগুড়ায় ১৬ মামলার আসামি ও কথিত মাদক ব্যবসায়ী শাপলা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ার প্রথম ‘শহীদ’ হিসেবে স্বীকৃত সিয়াম শুভর পালক মা। তাঁর কাছ থেকে ৫০টি টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সকালে বগুড়া মহানগরীর চকসুত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে শাপলা বেগমকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাপলা বেগম চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মো. আশিকের স্ত্রী। ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেখতে গিয়ে সেউজগাড়ী আমতলা মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন কিশোর সিয়াম শুভ। তিনি শাপলা বেগমের পালক সন্তান ছিলেন এবং বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি পান।
পুলিশের ভাষ্য, ‘জুলাই শহীদ’-এর মা হিসেবে সামাজিকভাবে পরিচিতি পাওয়ার পরও শাপলা বেগম মাদক ব্যবসা থেকে সরে আসেননি। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলা রয়েছে। এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন তিনি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদর থানা পুলিশ চকসুত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে শাপলা বেগমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০টি টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এর আগে গত বছরের আগস্টে শাজাহানপুর থানার একটি চুরি মামলার আসামি রনিকে গ্রেপ্তার করতে চকসুত্রাপুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। তখন শাপলা বেগম ও তাঁর স্বামী আশিকের নেতৃত্বে একদল লোক লাঠি, রড ও বঁটি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। সে সময় শাপলা বেগমকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ‘মাদক ব্যবসায়ী শাপলা বেগমের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও পুলিশ অতিষ্ঠ ছিল।’ তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার