ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৮-৮-২০২৬ রাত ১০:৪৭
পটুয়াখালীর দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় নতুন বাজার  মামুন মার্কেট থেকে যুবদলের পদ বঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ সামনে অবস্হান নেয়। অপরদিকে নতুন কমিটি নেতাকর্মীরা লেবুখালী পাগলার মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের ২ নং গেটের সামনে আসলে পুলিশ উভয় পক্ষের মিছিলকে বাধা প্রদান করেন। একপর্যায়ে পদ বঞ্চিতরা পুলিশের বাধা উপেক্ষা করে ধাওয়ার দিলে পিছু হটে পদধারীরা। এতে পদধারীদের তিনজন আহত ও ৪ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত যুবদলের নেতা কর্মীদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ একটি উপজেলার যুবদলের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে দুজন ব্যবসায়ীকে। জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজা চত্বর এলাকায় অবস্থিত দ্য বিরতি সেন্টার নামে একটি রেস্তোরাঁর ব্যবসার সঙ্গে যুক্ত। বিগত দিনগুলোতে রুবেল দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি। 
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, আজ দুমকিতে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। উভয় পক্ষ কর্মসূচি পালনকালে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এ সময় এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া দিলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের আহত হওয়ার খবর আমরা পাইনি।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ