যে আমলে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়
আমরা আখিরাতের অনন্ত জীবনের যাত্রী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতিটি কর্মকাণ্ডের চূড়ান্ত ফল প্রকাশ পাবে পরকালে—যার শেষ পরিণতি হয় চিরসুখের জান্নাত, না হয় ভয়াবহ জাহান্নাম। আজকাল আমরা অঢেল ধনসম্পদ, বিলাসবহুল বাড়ি-গাড়ি কিংবা সমাজের উঁচু পদমর্যাদাকেই ‘সফলতা’ বলে ধরে নিয়েছি। অথচ রাসুলুল্লাহ (সা.) সফলতার প্রকৃত সংজ্ঞা দিয়ে বলেছেন, ‘যে ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাতে স্থান পেল, দিন শেষে সে-ই প্রকৃত সফল।’
এই ব্যস্ত নাগরিক জীবনে মাথা গোঁজার একটি সামান্য নীড়, একটি সুন্দর ফ্ল্যাট কিংবা একটু বিলাসবহুল আবাসন নিশ্চিত করতে আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করি। অথচ পরম করুণাময় আল্লাহ তাআলা প্রতিদিন অত্যন্ত সহজ উপায়ে আমাদের জন্য জান্নাতে একটি সুরম্য প্রাসাদ নির্মাণের অভাবনীয় সুযোগ রেখে দিয়েছেন। সেই মহামূল্যবান সুযোগটি লুকিয়ে আছে দৈনিক মাত্র ১২ রাকাত ‘সুন্নতে মুআক্কাদা’ নামাজ নিয়মিত আদায়ের মাঝে।
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি দিন ও রাতে ১২ রাকাত (সুন্নত) নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে।’ (সহিহ মুসলিম: ৭২৮)
দুর্ভাগ্যবশত, দৈনন্দিন ব্যস্ততায় আমরা অনেকেই কেবল ফরজটুকু পড়ে তাড়াহুড়ো করে উঠে পড়ি, সুন্নতের প্রতি চরম অবহেলা দেখাই। অথচ প্রতিদিন ফরজ নামাজের পাশাপাশি এই ১২ রাকাত সুন্নত আদায় করলে মহান রবের প্রতিশ্রুতি অনুযায়ী জান্নাতে নিজের জন্য একটি ঘর বা প্রাসাদ নিশ্চিত করা সম্ভব। কোনো কারণে জামাত শুরু হয়ে যাওয়ার দরুন জোহরের ফরজের পূর্বের চার রাকাত সুন্নত ছুটে গেলে, ফরজ আদায়ের পরপরই তা পড়ে নেওয়া উচিত।
রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র সাহাবিগণ এই ১২ রাকাত সুন্নতকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং কোনো অবস্থাতেই তা ছাড়তেন না। হাদিসটির বর্ণনাকারী উম্মুল মুমিনিন উম্মে হাবিবা (রা.) বলেছেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর মুখ থেকে এই ফজিলতের কথা শোনার পর আমি জীবনের বাকি সময়ে কখনো এই ১২ রাকাত সুন্নত পড়া ছাড়িনি।’
ক্ষণস্থায়ী এই দুনিয়ায় একটি আবাসনের পেছনে আমরা জীবন যৌবন উৎসর্গ করে দিই, অথচ চিরস্থায়ী জান্নাতে আল্লাহর অফারে একটি ঘর বানিয়ে নেওয়া কতই না সহজ!
Aminur / Aminur
যে আমলে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়
দৈনন্দিন জীবনে নবীজির অনুসরণ
ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু হয়েছিল যেভাবে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ঈমান, মহব্বত ও কৃতজ্ঞতার মহিমান্বিত প্রকাশ!
যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান