ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত
দ্বীন ও আধুনিক শিক্ষার সুসমন্বয়ে আমলী জীবন গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’। গত ২৬ আগস্ট ২০২৬ ইংরেজি, বুধবার সকালে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন কোটবাড়িয়া মির্জারহাট বাজারে এক অনাড়ম্বর ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।
নবপ্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের পবিত্র কোরআনের সবক প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জুনায়েদ বিন জালাল । এ সময় তিনি কোরআনের হাফেজ হওয়ার ফযিলত ও সঠিক দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মাওলানা সামছু, মুফতি তাওহিদ এবং মাওলানা রাসেল প্রমুখ বিশিষ্ট ওলামায়ে কেরাম।
এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন—মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মুহিব্বুল্লাহ আমিনি, মাওলানা কাউসার সিকদার, মাওলানা এনামুল হক হাসান, মাওলানা আলি আযম সিরাজি, মাওলানা আবু আযম, মুহাম্মদ মুসলিম উদ্দিন সওদাগর এবং মুহাম্মদ হারুন সওদাগর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সার্বিক পরিচালনা করেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকবৃন্দ—মাওলানা কাসেম, মাওলানা ক্বারী আব্দুল মান্নান, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা বোরহান উদ্দিন এবং মাওলানা এনায়েত উল্লাহ। প্রতিষ্ঠানে পাঠদান ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন পরিচালক ও শিক্ষক মাওলানা এনায়েত উল্লাহ এবং হাফেজা তামান্না আকতার।
নারীদের জন্য পবিত্র কুরআন হিফয ও মানসম্মত দ্বীনি শিক্ষা অর্জনের এই কেন্দ্রে রয়েছে বেশকিছু অনন্য বৈশিষ্ট্য। এর মধ্যে রয়েছে—সম্পূর্ণ শরয়ী পর্দা ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা, সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ, অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে স্বল্প সময়ে মানসম্মত হিফয নিশ্চিতকরণ এবং নিয়মিত মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লেখা ও পড়ার মানোন্নয়ন।
এছাড়াও এখানে হাক্কানী আলেমদের তত্ত্বাবধানে সম্পূর্ণ দক্ষ ও অভিজ্ঞ মহিলা হাফেজা দ্বারা পাঠদানের পাশাপাশি হিফযের পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত পাঠদানের সুব্যবস্থা রয়েছে। ছাত্রীদের জন্য ৩ বেলা খাবারের সুব্যবস্থা এবং সম্পূর্ণ খাস পর্দার সহিত পাঠদানের ব্যবস্থা ছাড়াও আরবি শিক্ষিকা দ্বারা বয়স্ক মহিলাদের জন্য কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু রয়েছে। এখানে হিফয বিভাগ, নাজেরা বিভাগ, হিফয রিভিশন বিভাগ ছাড়াও আবাসিক ও অনাবাসিক উভয় সুব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং নবপ্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Aminur / Aminur
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর