ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি সাজাপ্রাপ্ত আসামির


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ২:২২
দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের মুলাদী থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কামাল হোসেন ব্যাপারীর (৩৪)। অবশেষে র‌্যাব-৮ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
শনিবার সকালে ১১টায় র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সাফল্য অর্জন করছে সংস্থাটি।
এরই অংশ হিসেবে র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র‌্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত ২৭ আগস্ট বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বরিশাল জেলার মুলাদী থানার অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কামাল হোসেন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল হোসেন ব্যাপারী বরিশাল জেলার মুলাদী থানার চর বাটামারা এলাকার মৃত আব্দুল ওয়াহেদ ব্যাপারীর ছেলে। তার মায়ের নাম মোসা. মাজেদা বেগম।
র‌্যাবের তথ্যমতে, কামাল হোসেন ব্যাপারীর বিরুদ্ধে বরিশালের মুলাদী থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলা পরবর্তীতে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলার নম্বর ১৮(০৯)১৬। পরবর্তীতে মামলাটি মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৭৪/১৭ হিসেবে বিচারাধীন ছিল। মামলায় ঞযব অৎসং অপঃ, ১৮৭৮-এর ১৯(চ) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮, বরিশাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে।
অভিযান শেষে গ্রেপ্তার মো. কামাল হোসেন ব্যাপারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এমএসএম / এমএসএম

মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ

আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি