ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ-র‍্যালি সফল করতে প্রস্তুতি সভা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ২:২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠেয় সমাবেশ ও র‍্যালি সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দাউদকান্দি উপজেলার গৌরীপুর নাহার কমপ্লেক্সের সামনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে ব্যাপক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দির সমাবেশ ও র‍্যালিকে সফল করতে উপজেলা ও পৌর এলাকার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়ভাবে প্রস্তুতি নিতে হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার, এনামুল হক সফর তালুকদার, এম এ সাত্তার, হেলাল ইসাক, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ফকির, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহআলম সরকার, সদস্য সচিব রোমান খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন।
সভায় আগামী ১ সেপ্টেম্বরের কর্মসূচিতে ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দাউদকান্দির বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। কর্মসূচিকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব