ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালীকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ২:২৭

কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটিতে এম. রিদুয়ানুজ্জামান হেলালীকে রাখায় স্থানীয়ভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রকাশ করা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

জানা যায়, হেলালী কুতুবদিয়ায় আলোচিত বাপ্পি হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় খাল দখল করে প্রভাব বিস্তার, সাধারণ মানুষকে মামলা-হামলার মাধ্যমে হয়রানি এবং বিভিন্নভাবে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কাজে সংশ্লিষ্ট থাকার অভিযোগ থাকায় সম্প্রতি কক্সবাজার জেলা এনসিপির সাংগঠনিক শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে হেলালীকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম ও সদস্যসচিব মো. ওমর ফারুকের নির্দেশক্রমে জেলা সাংগঠনিক শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসাইন স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে অভিযোগের বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে জেলা সাংগঠনিক শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, নানা অভিযোগ ও একটি হত্যা মামলার আসামি হিসেবে আলোচিত একজন ব্যক্তিকে উপজেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখার ক্ষেত্রে দলীয়ভাবে যথাযথ যাচাই-বাছাই করা হয়েছে কি না। এ নিয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও আলোচনা চলছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ