ঘরে ঘরে বিষের ছোবল"চরম আতঙ্কে পরিবার, বিপন্ন তরুণ সমাজ
ঘরে ঘরে মাদক আর জুয়া”কথাটি কোনো রূপক বা কাল্পনিক আতঙ্ক নয়, বরং বর্তমান সমাজের এক নির্মম ও ভয়াবহ বাস্তবতায় রূপ নিয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়া মাদক ও জুয়ার এই বিষাক্ত থাবায় নিঃশব্দে ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো পরিবার, বিপন্ন হচ্ছে সম্ভাবনাময় তরুণ সমাজ।
অনুসন্ধানে দেখা যায়, গত কয়েক বছরে মাদকের হাতছানি আর নির্দিষ্ট কোনো এলাকা বা নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নেই। ইয়াবা, গাঁজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মারাত্মক নেশাজাতীয় দ্রব্য এখন হাত বাড়ালেই মিলছে। পাড়া-মহল্লার মোড়, চায়ের দোকান হোটেল কিংবা নির্জন গলি—সবখানেই গড়ে উঠেছে মাদক সেবন ও বিক্রির ও জুয়ার গোপন সিন্ডিকেট।
প্রযুক্তির আড়ালে অনেক ক্ষেত্রে ঘরে বসেই পৌঁছে যাচ্ছে এসব মরণনেশা, যা অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মাদক ও জুয়ার এই সর্বগ্রাসী বিস্তারের পেছনে সহজলভ্যতার পাশাপাশি পারিবারিক বিচ্ছিন্নতা, বেকারত্ব, হতাশা এবং বন্ধুসঙ্গের প্রভাব অন্যতম কারণ।
বিশেষ করে কিশোর ও তরুণ সমাজ দ্রুত এর শিকার হচ্ছে, যার ফলে সমাজে চুরি, ছিনতাই এবং পারিবারিক সহিংসতার মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
ভয়াবহ এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না। অপরাধ দমনে পুলিশের নিয়মিত ও জোরালো অভিযানের পাশাপাশি প্রতিটি পরিবারে সন্তানদের ওপর নজরদারি বাড়ানো, নৈতিক শিক্ষার চর্চা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।
সমাজ সচেতন মহল মনে করেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে না পারলে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সম্ভাবনা মারাত্মক ঝুঁকিতে পড়বে। তাই অনতিবিলম্বে প্রতিটি স্তরে সমন্বিত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন