বারহাট্টায় সাবেক সভাপতি-সম্পাদকের পদ বহাল রেখে আ.লীগের কমিটি গঠন, ৪ নেতার পদত্যাগ
নেত্রকোনার বারহাট্টায় সাবেক সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনকে স্বপদে বহাল রেখে তাদের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটি ঘোষণার পরপরই কমিটি থেকে চার নেতার পদত্যাগের ঘোষণা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের অসন্তোষ প্রকাশকে কেন্দ্র করে ব্যপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৫'ই আগষ্টের পর দীর্ঘ প্রতিক্ষার অবসা ঘটিয়ে প্রথম ধাপে কমিটি গঠন করা হলেও এ নিয়ে নানা আলোচনা ও বিতর্কের কারণে তা প্রায় এক সপ্তাহ স্থগিত রাখা হয়। পরবর্তীতে গত ২৬ আগষ্ট নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন এর স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিমল চন্দ্র দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পোস্ট করেন। কমিটির তালিকা প্রকাশের পরপরই পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আসমত আলী মোল্লাকে (বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক), রায়পুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান রাজুকে (সদস্য), চিরাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামকে (সদস্য) এবং মৃণাল কান্তি জোয়ারদার টুপুর'কে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়। তবে এসব পদে তাদের অন্তর্ভুক্ত করায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম কেউ অসন্তোষ প্রকাশ আবার কেউ শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সাবেক সভাপতি খায়রুল কবির খোকনকে পূণরায় সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে বহাল রাখা হয়েছে। তাদের নেতৃত্বেই পূণরায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এদিকে উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে দলের জন্য কাজ করা এবং ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন তারা।
অন্যদিকে নবগঠিত কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সমর্থক ও নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, চার নেতার পদত্যাগের ঘোষণা এবং নেতাকর্মীদের ভিন্নমুখী প্রতিক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনা সমালোচনার শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার