মেহেরপুরে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মেহেরপুরে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৮) আগষ্ট মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শফিকুল ইসলাম কান্তের নির্দেশনায় সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বামনপাড়া গ্রামে মেধাবী ও দারিদ্র শিক্ষার্থীদের মাঝে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করার জন্য শিক্ষার্থীদের হাতে বই, খাতা, কলম, জ্যামিতি বক্স ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময়ে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজু হোসেন, সাধারণ সম্পাদক মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা, মেহেরপুর।
তিনি তার বক্তব্যে বলেন যে, শিক্ষা ছাড়া সমাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এই সংস্থা নিয়মিত কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এমন জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও সদস্য, মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা, মেহেরপুর।
আরোও উপস্থিত ছিলেন - নির্বাহী সদস্য কুলসুম খাতুন, সদস্য শেক জাকিয়া সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান