ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ারা উপজেলার নতুন কমিটি গঠন


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ২:৩৩

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার শুরা অধিবেশন ও দ্বি-বার্ষিক কাউন্সিল এর মাধ্যমে ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। 
‎
‎জুমাবার (২৮ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলার কলেজ রোডস্থ একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ আমির হোসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা নেজাম উদ্দিন তালুকদার এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। 
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশের মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে সরকারের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে ক্রমেই খুন,খারাপি ও রাহাজানি বেড়েই চলছে। মানবতার সার্বিক মুক্তির জন্য ইসলামী শরিয়াহর বিকল্প নেই।
‎
‎সভায় উপস্থিত দায়িত্বশীলদের ভোটের মাধ্যমে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হলে সর্বোচ্চ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা হাফেজ আমির হোসাইন, সহ সভাপতি মাওলানা নুরুল আবসার,সহ সভাপতি: মাওলানা ক্বারী ফোরকান মাহমুদ,সেক্রেটারী: মাওলানা হাফেজ নেজাম উদ্দিন তালুকদার,জয়েন্ট সেক্রেটারী: মাওলানা মুহাম্মাদ তৈয়ব,সাংগঠনিক সম্পাদক: মাওলানা মাহমুদুল হাসান।
‎
‎এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফ উদ্দিন,অর্থ সম্পাদক মাওলানা মিজানুর রহমান বাদশা,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম অলি উল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান