ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে আবারও নাব্যতা সংকটে ১৫দিন ধরে ফেরি চলাচল বন্ধ


চিতলমারী  প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ২:৩৬

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। নাব্যতা সংকট দেখিয়ে ১৫দিন ধরে ফেরি চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ-এর গাফিলতি এবং চ্যানেল ড্রেজিংয়ে অবহেলার কারণে প্রায়ই সময় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ফেরির জন্য অপেক্ষা করা পণ্যবাহী পরিবহণের চালক ও শ্রমিকরা বলে জানিয়েছেন ভুক্তভোগীও স্থানীয়রা।

জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী - রৌমারী ব্রহ্মপুত্র নদের উপর নৌ রুটে বিআইডব্লিউটিএ-এর উদ্যোগে এ নৌপথে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয় ২০২৩ সালে ২০ সেপ্টেম্বর। উদ্বোধনের পর দেড় মাসের অধিক সময় নিয়মিত দুটি ফেরিতে পণ্যবাহীসহ বিভিন্ন ধরনের পরিবহণ পারাপার করে আসছে। প্রতি ট্রিপে ফেরি কুঞ্জলতা ৮/৯টি, বেগম সুফিয়া কামাল ১২ থেকে ১৩টি ও কদম ৮ থেকে ৯টি পণ্যবাহী গাড়ি পারাপার করতো। এর মধ্যে বেগম সুফিয়া কামালও ফেরি কুঞ্জলতা সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে কদম ফেরি থাকলেও ব্রহ্মপুত্র নদে চ্যানেল ড্রেজিংয়ে অবহেলার কারণে ১৫ দিন ধরে বন্ধ রযেছে ফেরি। এতে করে ভোগান্তিতে পরেছেন পণ্যবাহী পরিবহণের চালক ও শ্রমিকরা। ২০২৩ সালে ২০ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৯ আগষ্ট চিলমারী - রৌমারী নৌ রুটে মোট ১ হাজার ৬৫ দিনের মধ্যে ন্যাবতার কারন দেখিয়ে ফেরি চলাচল বন্ধ ছিলো ৫শত ৪১ দিন।

আজ শনিবার (২৯ আগষ্ট) সকালে নৌবন্দর এলাকায় গিয়ে দেখা যায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। সেখানে অবস্থানরত ভুরুঙ্গামারী থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক মো. রাশেদুল ইসলাম বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ১৫টির মতো ট্রাক ফিরে গেছে। আমি ও এসে দেখি ফেরি বন্ধ তাই ফিরে যাচ্ছি।

রংপুর থেকে আসা ট্রাক চালক করিম ইসলাম বলেন, ৭ দিন ধরে ঘাটে আছি। শুনছি ফেরি চলবে কিন্তু আর ফেরি চলে না। আজ যদি ফেরি না চলে তাহলে অনেক পথ ঘুরে ঢাকা যেতে হবে। এতে আমাদের সময় ও ব্যয় বেশি হবে।

বিআইডব্লিউটিসি চিলমারীর সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ বলেন, রৌমারী ঘাট ও দুইশো বিঘায় পানি কম থাকায় ১৪ আগষ্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রৌমারী ঘাট ও দুই বিঘা এলাকায় ড্রেজিংযের কাজ চলছে। আমি ১৫ আগষ্ট ড্রেজিং কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারা বলেছেন আরো দুইটি ড্রেজিং মেশিন পাঠাবেন কিন্তু এখন পর্যন্ত পাঠায়নি। তিন চার দিন আগে রৌমারীতে গিয়েছিলাম ঘাট এলাকার ড্রেজিংয়ের কাজ বন্ধ রয়েছে। ফেরি যদি এ ভাবে বন্ধ থাকে তাহলে মানুষের দুর্ভোগ আরো বাড়বে। এটি আমাদের সেবা মুলক প্রতিষ্ঠান।

ড্রেজিংয়ের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী সমির চন্দ্র পাল বলেন, রৌমারী ঘাট এলাকায় স্থানীয়রা বাঁধা দেয়ায় খননের কাজ বন্ধ রয়েছে। শুধু দুইশো বিঘাতে খনন চলছে। আমি উর্ধ্বতন কতৃপক্ষ কে বিষয়টি জানিয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এবিষয়ে কুড়িগ্রাম - ৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান জানান,ফেরি সার্ভিসটি দিন-রাত ২৪ ঘন্টা চালু রাখা ও জনদুর্ভোগ নিরসন করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে কাছে আবেদন করা হয়েছে। আমি আশা করছি তারা বিষয়টি দেখবেন।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানে নিস্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে: মানিক এমপি

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রায়গঞ্জে ব্যক্তি উদ্যোগে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর পর ফিরল ইসিজি সেবা

গলাচিপায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়

পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে আবারও নাব্যতা সংকটে ১৫দিন ধরে ফেরি চলাচল বন্ধ

লাকসামে মোঃ আবুল কালাম এমপিকে সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো খেলায় জড়িত থাকার অপরাধে নূর আলম গ্রেপ্তার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ারা উপজেলার নতুন কমিটি গঠন

পাটের ফলন ও দামে খুশি চাষিরা

মেহেরপুরে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বারহাট্টায় সাবেক সভাপতি-সম্পাদকের পদ বহাল রেখে আ.লীগের কমিটি গঠন, ৪ নেতার পদত্যাগ