ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গলাচিপায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ২:৪৩
‎পটুয়াখালীর গলাচিপা উপজেলায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রতিমন্ত্রী নুরুল হক। সভায় স্থানীয় প্রশাসনের সার্বিক কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎সভায় প্রতিমন্ত্রী নুরুল হক সরকারি সেবাকে আরও জনবান্ধব, দ্রুত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কৃষি, মৎস্য, স্বাস্থ্য, সমাজসেবা, নারী ও শিশু উন্নয়ন, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম সাইয়ুম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
‎মতবিনিময় সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নারী ও শিশুদের কল্যাণে নেওয়া বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
‎প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
‎তিনি সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার মানুষের সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
‎সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চলমান প্রকল্প এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসব বিষয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।
‎সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান