ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ব্যক্তি উদ্যোগে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর পর ফিরল ইসিজি সেবা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ২:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক বছর পর আবারও ইসিজি (ECG) সেবা চালু হতে যাচ্ছে। ব্যক্তি উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নতুন একটি ইসিজি মেশিন প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সৌজন্যে এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁনের অর্থায়নে মেশিনটি দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া ইসলাম তন্বীর হাতে ইসিজি মেশিনটি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক দলের আহ্বায়ক আব্দুল কালাম আজাদ, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি মেশিনটি বিকল থাকায় হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের ইসিজি পরীক্ষা করাতে ভোগান্তিতে পড়তে হচ্ছিল। জরুরি প্রয়োজনে অনেক রোগীকেই পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের বাইরে যেতে হতো।

নতুন মেশিনটি চালু হলে স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগ শনাক্তকরণসহ জরুরি চিকিৎসাসেবায় গতি আসবে। পাশাপাশি রোগীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভোগান্তিও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইসিজি মেশিন প্রদান করায় হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রাও ব্যক্তি উদ্যোগে এমন একটি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদানকে ইতিবাচক হিসেবে দেখছেন।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ