ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে বঞ্চিত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ৪:১৮
ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও ফ্যাসিস্ট দোসর জাতীয় পার্টির কর্মীদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের বঞ্চিত নেতাকর্মীরা।
 
শনিবার বেলা ১২টায় উপজেলার নতুন বাজার জম জম রেস্টুডন্টে  আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুমকি উপজেলা সাবেক আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
 
লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত দুমকি উপজেলা শাখা যুবদলের নতুন কমিটিতে দলের গঠনতন্ত্র পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে। বিগত দিনে রাজপথে নিষ্ক্রিয়, অরাজনৈতিক এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা রাজপথের স্থায়ী কর্মীদের সম্পূর্ণ অবমূল্যায়ন করা হয়েছে।
 
তারা অভিযোগ করেন, কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ জাকির হোসেন মিলনকে। তিনি দীর্ঘ ১৬ বছরে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেননি এবং দুমকি উপজেলার আওয়ামী লীগের সাবেক নেতাদের নিয়মিত মটরসাইকেল চালক ছিলেন। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোঃ মিজানুর রহমান লাল মিয়াকে। তিনি জাতীয় পার্টির একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী ছিলেন এবং আওয়ামী লীগ জোট সরকারের সাবেক সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন। 
 
সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ জাহিদুল ইসলাম রুবেলকে। তার প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে তিনি বাংলাদেশের বাহিরে অবস্থান করেন। দেশে ফিরে তিনি ভাতের হোটেলের ব্যবসা শুরু করেন। টাকার মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেন তারা।
 
নেতারা আরও বলেন, ২৬ আগস্ট থেকে যুবদলের ঘোষিত কমিটির বিরুদ্ধে আমরা দুমকি উপজেলার যুবদল যে আন্দোলন সংগ্রাম করেছি তাতে প্রশ্নের কোন অবকাশ নাই।
 
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে বিতর্কিত এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ