ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পুরোনো সার ডিলারদের বাদ দেওয়া হবে না, শূন্য পদে নতুন নিয়োগ: পানিসম্পদ প্রতিমন্ত্রী


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ৪:১৯

বিগত দিনে দলীয় পরিচয়ে দায়িত্ব পাওয়া কোনো সার ডিলারকে বাদ দেওয়া হবে না এবং শুধু শূন্য পদগুলোতে স্বচ্ছতার ভিত্তিতে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সার সরবরাহ, বিতরণ, মজুত ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত রাসায়নিক সার মজুত রয়েছে। তাই সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। সারের সঠিক ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে জেলা প্রশাসনের নেতৃত্বে সার্বক্ষণিক একটি বিশেষ মনিটরিং টিম কাজ করবে। এছাড়া নিজ ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে শূন্য স্থানগুলোতে নতুন ডিলার হিসেবে আবেদন করতে পারবেন।

জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন প্রমুখ। এ সময় জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নিবন্ধিত রাসায়নিক সার ডিলাররা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত