ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাই হ্রদের পানি ফের বিপদসীমায়, শনিবার রাতেই খুলছে বাঁধের ১৬ জলকপাট


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ৪:২০

কাপ্তাই হ্রদের পানি ফের বিপদসীমার কাছাকাছি চলে আসায় আজ শনিবার রাত ১০টায় খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। এর আগে গত মাসের ১৮ জুলাই খোলা হয়েছিল কাপ্তাই বাঁধের জলকপাটগুলো। তবে এক মাসের ব্যবধানে ফের কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এই সিন্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান জানান,  কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আজ ২৯ আগষ্ট দুপুর ২ টায় ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল। উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য আজ শনিবার রাত ১০:০০ টা নাগাদ স্পিলওয়ের ১৬ (ষোল) টি গেট ৬ (ছয়) ইঞ্চি পরিমাণ উঠিয়ে কাপ্তাই হ্রদ থেকে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। এতে প্রায় ৯,০০০ কিউসেক পানি নিষ্কাশিত হবে। বর্তমানে হ্রদের উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লো'র তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে। ইনফ্লো বেশি হলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। উল্লেখ্য যে, বর্তমানে ৫ (পাঁচ) টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২,০০০ কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

এদিকে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হলেও এর তেমন প্রভাব কর্ণফুলী নদীতে পড়বেনা বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ। তবে কর্ণফুলী নদীর জোয়ারে পানি বৃদ্ধি পেলে তীরবর্তী বা নিম্মাঞ্চলে বসবাসরতদের নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান