ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ৪:২৫

‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ ও ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলার লোকঐতিহ্য জনসম্মুখে তুলে ধরার মানসে সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব-২০২৬। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃপ্রতিম সংগঠন পূরবী থিয়েটার ও শিশু সংগঠন ভোর হলো যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। গত ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের মধ্যে ছিল, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, বাউল গান, ধূয়া গান, লোক নৃত্য, একক অভিনয় ও নাটক পরিবেশন। এতে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ফরিদুল ইসলাম, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, শাহজাদপুর ইব্রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষিকা চৈতি বসাক, প্রচেষ্টা সংগঠনের পরিচালক শাহবাজ খান সানি, নাট্যব্যক্তিত্ব কাজী শওকত প্রমুখ। বক্তব্য রাখেন,শাহজাদপুর সরকারী কলেজের শিক্ষিকা চৈতি বসাক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ বায়জিদ হোসেন, পূরবী থিয়েটারের সাধারণ সম্পাদক, কবি ও নাট্যকার মো. মুমীদুজ্জামান জাহান, আব্দুল মতিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী শওকত। বক্তব্য শেষে আবৃত্তি, বাউল গান, একক অভিনয় ও নাটক পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানে আবৃত্তি করেন, শ্রুতি বসাক, কথা বসাক, তরিকা, রেজওয়ানা রহমান বন্ধন, কাজী কলি, মেহেরিন মৃত্তিকা প্রমুখ। বাউল গান পরিবেশন করেন, ওস্তাদ বায়জিদ হোসেন, আব্দুল মতিন, কাজী তপন, চৈতি ও দিয়া ঘোষ। সৈয়দ শামসুল হক রচিত ও কাজী শওকত নির্দেশিত বিবর্তন নাট্যগোষ্ঠীর নাটক ‘প্যাটের বিষ’ এ অভিনয় করেন, এম এম সুজন, পারভীন, ইব্রাহিম খলিল বাবু, তরিকা ও সাজিদ। ‘নবার নামতা পাঠ’ নাটকে একক অভিনয় করেন, তাহফিম তরিকা। সৃজন ললিতকলা একাডেমির ইমন হাসান, আব্দুর রহমান আকাশ ও মালিহা জেরিন দীপার পরিচালনায় লোক নৃত্য পরিবেশন করেন, অপরাজিতা, প্রথমা, ভূমি, বর্ষা ও নিবেদিতা। বাদ্যযন্ত্রে ছিলেন, স্বচ্ছ, ভবেশ চন্দ্র, হাসান আলী, কামাল হোসেন প্রমুখ।
এ উৎসবে স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সাগর বসাক, বাবুল হাসান, নুপুর কুমার রায়, জোবায়ের হোসেন, আলামিন, পারভীন, কিরণ, তাকিবুন্নাহার, নূর মোহাম্মদ মেঘ, তাহমীদ হাম্মাদ রোদ্দুর, মেহেদী হাসান, সায়মুন, আব্দুল অলি, রুবেল,নাসির, সাকিব, রাকিব, ইসমাইল, বকুল প্রমুখ। এ অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটে।

এমএসএম / এমএসএম

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা