ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ৪:৪০

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ৫১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ (Eskuf) সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ জন আসামিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

​গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ রাতভর এই অভিযানগুলো পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় সোনামসজিদ বিওপি এলাকার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে। ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৩১০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, একটি সিএনজি এবং একটি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদ (১৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। এ সময় রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আরও চারজন চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।

​একই রাতে পরিচালিত অপর দুটি অভিযানে মালিকবিহীন মাদকের চালান জব্দ করা হয়। এর মধ্যে চাঁনশিকারী বিওপির একটি দল ভোলাহাট উপজেলার হোসেন ভিটা গ্রামের একটি আমবাগান থেকে ১৪৪ বোতল এবং তেলকুপি বিওপির অপর একটি দল তেলকুপি গ্রামের একটি আমবাগান থেকে ৪৮ বোতল এস্কাফ সিরাপ ও ১৭৫ পিস ইয়াবাসহ একটি বাইসাইকেল জব্দ করে।

​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি এই অভিযאןের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং সকল ধরনের অবৈধ চোরাচালান রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক