কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
মাদারীপুরের কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে আনিস বেপারী(৫০) নামে এক ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজারের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে প্রতিপক্ষ। এসময় তাদের হামলায় ওই ম্যানেজার আহত হয়েছে। পরে তাকে সাময়িকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার রাত ৮টায় দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, পৌর এলাকার ৩নং ওয়ার্ডের চরফতে বাহাদুর গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার মেম্বারের ছেলে একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার আনিস বেপারীর সঙ্গে একই এলাকার মুরাদ বেপারীর পুর্ব শত্রুতা চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে মুরাদ বেপারীর নেতৃত্বে মাসুমসহ বেশ কয়েকজন মিলে আনিস বেপারীর বসত বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়। এ হামলার খবর পেয়ে আনিস বেপারী একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তাকেও রাম দা দিয়ে পিটিয়ে আহত করে মুরাদ বেপারী ও লোকজনেরা। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগী আহত আনিস বেপারী জানান, মুরাদ বেপারী, কামাল বেপারী, রাজীব বেপারী, মাসুমসহ বেশ কয়েকজন মিলে বিনা অপরাধে আমার বসত ঘর ভাংচুর করেছে। আমাকে কুপিয় ও পিটিয় আহত করেছে। আমি হামলাকারীর শাস্তি চাই। অভিযুক্ত মুরাদ বেপারী ঘটনা অস্বীকার করেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied