ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৬ বিকাল ৫:৫৮
নওগাঁর মান্দার বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী পদোন্নতি পেয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন লাভ করেছেন। বিতর্কিত ইউএনও হিসাবে তিনি ক্ষমতার অপব্যবহার, প্রশিক্ষণের অর্থ লোপাট এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ থাকার সত্ত্বেও পদোন্নতিজনিত বদলি কারণে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
​অনুসন্ধানে জানা যায়, মান্দায় দায়িত্ব পালনকালে ইউএনও আখতার জাহান সাথী একের পর এক অনিয়মে জড়িয়ে পড়েছেন। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের মাধ্যমে ২ লাখ টাকা ব্যয়ে ‘ওয়েব পোর্টাল হালনাগাদকরণ’ শীর্ষক প্রকল্প অন্যতম। যা পুরো টাকা আত্মসাৎ করেছেন।​এখানেই শেষ নয়, স্কুলগামী ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণের নামে বরাদ্দকৃত প্রায় ৩ লাখ টাকার পুরোটাই ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া বিভিন্ন ভূয়া প্রকল্পের নামে সরকারি অর্থ উত্তোলন এবং স্থানীয় অবকাঠামো সংস্কারের নামে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া গেছে।
​স্থানীয়দের দাবি, এসব জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হলেও প্রশাসন থেকে তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ তদন্ত ছাড়াই ধামাচাপা দিয়ে তাঁকে পদোন্নতি প্রদান এবং রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ জেলায় পদায়ন করায় সাধারণ মানুষের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
​সুশীল সমাজের প্রতিনিধিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, সরকারি কর্মকর্তা হয়েও যিনি অনিয়ম ও দুর্নীতির চাদরে নিজেকে জড়িয়েছেন, তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি ছিল। তদন্ত শেষ না হতেই পদোন্নতি দেওয়ায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা মারাত্মক প্রশ্নের মুখে পড়েছে।
​তাঁরা আরও বলেন, “তদন্ত ছাড়া পদোন্নতি হলে দুর্নীতিগ্রস্তরা আরও উৎসাহিত হয়। আমরা অনতিবিলম্বে এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। অপরাধ প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এমন দাবি জানিয়েছেন সকলে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২