ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৯-৮-২০২৬ বিকাল ৬:২

রাঙ্গামাটিতে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটন আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঝুঁকি এড়াতে এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুটিতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে হ্রদের ওপর নির্মিত নয়নাভিরাম ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে যায়। বর্তমানে সেতুটির বেশির ভাগ অংশ পানির নিচে থাকায় এটি পর্যটকদের পারাপারের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। পানি না কমা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে প্রতিদিনই বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে রাঙ্গামাটির পর্যটন কমপ্লেক্সের ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতুটি এখন অনেকটাই পানির নিচে।
পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সেতুতে চলাচল বন্ধ করা হয়েছে। পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপত্তা যাচাই করে পুনরায় সেতুটি খুলে দেওয়া হবে।
এদিকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা শনিবার দুপুরে প্রায় ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল-এ পৌঁছেছে। হ্রদের ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি আরও বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের জলকপাট খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ঝুলন্ত সেতু সাময়িকভাবে বন্ধ থাকায় পর্যটকদের মধ্যে হতাশা দেখা দিলেও নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর কাপ্তাই হ্রদের পানির দিকে-পানি কমলেই আবারও পর্যটকদের পদচারণায় মুখর হবে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী এই ঝুলন্ত সেতু।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়