ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২৯-৮-২০২৬ বিকাল ৬:৫

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন (৫০), কেরানীরটেক এলাকার আওয়ামী লীগ কর্মী জাকির (৩৪), পাগাড় এলাকার আওয়ামী লীগ কর্মী মালা উদ্দিন প্রিন্স (৩০) এবং ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কিরণ আহমেদ (৪২)। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকায় একটি মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন বলে পুলিশের অভিযোগ। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, মিছিলের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্যও অভিযান চালানো হচ্ছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার