গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
নাটোরের গুরুদাসপুরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার চন্দ্রপুর ওয়াপদা বাজার ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. সবুজ প্রামাণিক (২৯), মো. জাহের আলী প্রামাণিক (৪৫), মো. হাসান আলী (৫৭), মো. রবিউল করিম (৪০), মো. আশিক আহমেদ (২২), মো. নাঈম আলী (১৯), মো. রেজাউল করিম (২৮), মো. আল-আমিন (২৯) ও মো. কামরুল ইসলাম (২১)।
পুলিশের প্রেস রিলিজে বলা হয়েছে, গত ২৫ আগস্ট বিকেলে উপজেলার শ্যামপুর গ্রামের দুই শিশু নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরে আরেক শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন পুলিশ সদস্যদের ঘিরে গালিগালাজ ও কাজে বাধা দেন বলে অভিযোগ করা হয়।
রাতে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয় বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। এতে এক পুলিশ সদস্য মাথায় আঘাত পান। অন্য পুলিশ সদস্যদের বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ সদস্যরা হামলা থেকে বাঁচতে দৌড়ে একটি দাখিল মাদ্রাসায় আশ্রয় নেন। পরে গুরুদাসপুর থানা-পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। আহত এক পুলিশ সদস্যকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা করা হয়। মামলার পর গতকাল রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।
সরেজমিনে যা দেখা যায়, ঘটনার পর শ্যামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের পরিবেশ থমথমে। পুলিশের ধরপাকড়ের আতঙ্কে অনেক পুরুষ বাড়িতে থাকছেন না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। কেউ কেউ গ্রেপ্তারের ভয়ে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা অন্যত্র অবস্থান করছেন। ফলে অনেক বাড়িতেই নারী, শিশু ও বয়স্কদের দেখা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ ও পরে হামলার ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরপরাধ ব্যক্তিরাও গ্রেপ্তারের ভয়ে বাড়িতে থাকছেন না।
তবে পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদেরই আইনের আওতায় আনা হচ্ছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী