ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন


মোরেলগঞ্জ প্রতিনিধি photo মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৬ বিকাল ৬:৭

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬৯ নম্বর এসবি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী পারভীনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা নিয়ম বর্হিভূত ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসার বরাবর পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। 
 (২৯ আগষ্ট শনিবার) দুপুর ২টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী এসবি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী পারভীন বাড়ির নিকটে দীর্ঘ ২০ বছর ধরে একই প্রতিষ্ঠানে চাকুরি করার সুবাধে একক খামখেয়ালী ও স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্ণীতি করে বিদ্যালয় পরিচালনা করছেন। অভিভাবকদের সাথে দুর্ব্যবহার জমিদাতাদের সাথে অবমুল্যায়ন, চারু কারু পরীক্ষায় শিক্ষার্থীদের নিকট থেকে ২০টাকা করে আদায়, কর্তৃপক্ষের কোন প্রকারের অনুমতি ছাড়াই প্রায় ১ লাখ টাকা মূল্যের প্রতিষ্ঠানের প্রাচীনতম তিনটি সিরিজ গাছ কেটে বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে যথাযথভাবে জমা প্রদান না করে আত্মস্বাৎতের অভিযোগ উঠেছে।  

এছাড়াও প্রাথমিক শিক্ষার মান্নোয়নে স্কুলের বাৎসরিক স্লিপ বরাদ্দের টাকা নিজ ইচ্ছামাফিক খচর ভাউচার দেখানো হয়েছে। প্রধান শিক্ষক শিউলি পারভীন বিদ্যালয়ের অভিভাবকদের সাথে কোন মতামত না নিয়েই নিজের পছন্দের লোক দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে একটি তালিকা শিক্ষা অফিসে অনুমোদনের জন্য শিক্ষা অফিসে জমা দিয়েছেন। এতে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তারা মানববন্ধন থেকে প্রধান শিক্ষক শিউলি পারভীনের অপসারণ সহ ম্যানেজিং কমিটি পুনরায় সকল অভিভাবকদের মতামতের ভিত্তিতে গঠনের জোর দাবি জানান।  
     
     মানববন্ধনে বক্তৃতা করেন অভিভাবক সদস্য সুমন হাওলাদার, মিনারা বেগম, শিল্পি খানম, রবিউল ইসলাম,  জাকির হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গফফার খান, জমিদাতা নাসির খান, বিএনপি নেতা আমজাদ হোসেন সহ একাধিক স্থানীয়রা।   

       অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী পারভীন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, বিদ্যালয় ছুটির দিনে নিজেদেরকে অভিভাবক দাবি করে যারা মানববন্ধন করেছেন তারা কেউই এ বিদ্যালয়ের অভিভাবক নন। তাদের অভিযোগের কোন ভিত্তি নেই। 

     এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা বলেন, ৬৯নং এসবি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের একটি অভিযোগ পেয়েছি। উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনা মোতাবেক তদন্ত পূর্বক পূর্বের কমিটি বাতিল করার নির্দেশনা দেওয়া হয়েছিলো। পরবর্তীতে মাঝপথে স্যারের নির্দেশনায় তদন্তটি স্থাগিত রাখা হয়েছে। গাছ কাটার বিষয়ে পৃথক অভিযোগ এসেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা করা হবে বলে এ কর্মকর্তা জানান।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত