ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২৯-৮-২০২৬ বিকাল ৬:৯

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া এলাকায় দাবীকৃত চাদা না পেয়ে বালু উত্তোলনের পাইপ ভাংচুর করে দিয়েছে চাদাবাজরা। আর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় কচুয়া সরকারি মহিলা কলেজের সামনে। বালুর ঠিকাদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন তার ৬৫টি পিস বালুর পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে। এতে তার প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।  উপজেলার টেংরাখালী গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে বালুর ঠিকাদার মোহাম্মদ রফিকুল ইসলাম চুক্তিতে বালু উত্তোলনের ব্যবসা করে আসছেন। এদিন সন্ধ্যার দিকে একদল সন্ত্রাসী এসে তার বালুর পাইপ গুলি ভেঙে ফেলে এবং তাকে জীবননাশের হুমকি দিয়ে যায়। এ ঘটনায় তিনি  ঘটনার সাথে জড়িত এলাকার এমদাদুল হক মাসুদ, নাহিদ সরদার  ও রিয়াজুল ইসলাম রিয়াজের বিরুদ্ধে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন । ওই অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা গত ৩/৪ মাস ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছে। বিষয়টি নিয়ে তিনি কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদকে জানিয়েছেন। সভাপতি বলে আসছেন, বিষয়টি দেখতেছি। এ বিষয়ে কচুয়া থানার ওসি  মোঃ আল মামুন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত