কাপ্তাই হ্রদে বাড়ছে পানির চাপে, ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে ৩ ফুটে ছাড়া হচ্ছে পানি
কাপ্তাই হ্রদের পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাটের গেটের ওপেনিং বাড়িয়ে ৩ ফুট করা হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে ৩ ফুট করে গেট খুলে দেয়ায় প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
এর আগে হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণে প্রথমে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে গেটের ওপেনিং বাড়িয়ে ১ ফুট এবং সবশেষ ২ ফুট করা হয়। হ্রদের পানি আরও বাড়তে থাকায় আজ সকাল ১০টা থেকে গেটগুলো ৩ ফুট করে খোলা হয়েছে।
এ বিষয়ে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাপ্তাই হ্রদ তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে মুক্তি দেয়া। তাই স্লুইসগেট ৩ ফুট করে খোলার সিদ্ধান্ত নিয়েছি। তবে আপাতত ৩ ফুটের বেশি খোলার ব্যাপারে আমরা ভাবছি না, কারণ এর বেশি খুললে কর্ণফুলী নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ১০৬.০২ ফুট মিনস সী লেভেল। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।
এদিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সময়ও প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯০ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। অন্যদিকে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয়ায় কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করেছে। এতে রাঙ্গামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি ও বরকলের নিম্নাঞ্চলে প্লাবিত এলাকার পানিও কমতে শুরু করেছে।
তবে বাঁধের গেট দিয়ে পানি নিষ্কাশনের কারণে কর্ণফুলী নদীর পানি দ্রুত বাড়তে পারে। তাই নদীর নিম্নাঞ্চল ও তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারীসহ কর্ণফুলী নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়লে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখার পরামর্শ দেয়া হয়েছে।
Aminur / Aminur
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার