ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ১:২৩

নওগাঁর আত্রাইয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে তিন সার ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ​শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.  মনিরুজ্জামান।
​অভিযান সূত্রে জানা যায়, সার বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় সাহেবগঞ্জ বাজারের 'কনক মনি বীজ ভাণ্ডার'-এর মালিক মো. আব্দুল কুদ্দুসকে ২০ হাজার টাকা,
জয়সাড়া বাজারের সার ব্যবসায়ী মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং হাবিবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ​অভিযান পরিচালনাকালে আত্রাই থানার পুলিশ সদস্য, সহকারী প্রশাসনিক অফিসার মো. আহসান হাবিব নাঈম প্রমুখ। 
​উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের বাজারমূল্য স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি অব্যাহত রয়েছে। নির্ধারিত দামের চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে কিংবা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Aminur / Aminur

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান